• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে দুবৃর্ত্তদের ছুরিকাঘাতে দফাদারের মৃত্যু

Chakuকিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ধাইজান পাড়া গ্রামের দফাদার তালেব উদ্দিন (৪৮) দুবৃর্ত্তদের ছুরিকাঘাতে আহত হয়ে রোববার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে।
পুটিমারি ইউনিয়নের চেয়ারম্যান আবু সায়েম লিটন জানায়, শুক্রবার গভীর রাতে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে কয়েকজন মুখোশধারী ব্যক্তি তালেব উদ্দিনকে ঘুমন্ত অবস্থায় কোপাতে থাকে। এসময় পরিবারের লোকজনের চিৎকারে প্রতিবেশীর লোকজন ছুঁটে এলে দুবৃর্ত্তরা পালিয়ে যায়। পরে আহত তালেব উদ্দিনকে গ্রামবাসীর সহায়তায় প্রথমে কিশোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতলে রেফার করা হয়। রোববার সকাল ১০টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এলাকাবাসীর সুত্রে জানা গেছে,তিন স্ত্রীর সংসারে তালেব উদ্দিনের পারিবারিক বিরোধ লেগেই ছিল। ঘটনার রাতে দ্বিতীয় স্ত্রী আঞ্জুয়ারার ঘরে ঘুমে ছিল সে। তবে আঞ্জুয়ারা সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি। এব্যাপারে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহ আলমের সাথে কথা হলে তিনি জানান, দফাদার তালেবের মৃত্যুর কথা শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ