• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন |

দিনাজপুরে কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা

k-28-5-2014---দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী বলেছেন, পরীক্ষার ফলাফল ভাল করা দরকার তবে কোন শিার্থীর মনে অহংকার জন্ম না নেয়। সবাই সফল হবে এমন কথা নয়। সবাই মেধা নিয়ে জন্ম গ্রহণ করে। কেউ পরিবেশ পায় কেউ পরিবেশ পায়না বলেই তাদের ফলাফল খারাপ হয়। হতাশা না হয়ে চেষ্টা করলে সবাই সফল হবে। বর্তমানে যোগ্য মানুষের অভাব রয়েছে তাই সবাইকে যোগ্য মানুষ হতে হবে।
বুধবার বিরল উপজেলার ফরাক্কাবাদ ইউনিয়নের পুনর্ভবা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের উদ্যোগে বিরল উপজেলার এসএসসি ও সমমান পরীায় জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা-২০১৪ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাবেক বিরল উপজেলার চেয়ারম্যান মোঃ আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্যেন্দ্র কুমার সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হামিদুল হক, বিরল উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল খায়রুম, পুনর্ভবা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের প্রতিষ্ঠাতা এবং গাজীপুর জেলার জেলা প্রশাসক নুরুল ইসলামের সহধর্মীনি মিসেস ফিরোজা ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্য আবু বক্কর সিদ্দিক। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেরা ভাইস চেয়ারম্যান আফজালুল আনাম, বুনিয়াদপুর সিনিয়র মাদ্রাসার সুপার আফজালুর রহমান, কানাইবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক আব্দুস সামাদ, কৃতি শিার্থীদের মধ্যে মোঃ জামিল হোসেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সাবিনা ইয়াসমিন ও শরীফ হোসেন। প্রধান অতিথি বিরল উপজেলার ৩৬টি বিদ্যালয় মোট ২২৮ জন কৃতি ছাত্র-ছাত্রীকে ক্রেস্ট ও ডিকশনারী প্রদানের মাধ্যমে সংবর্ধনা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ