• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০০ অপরাহ্ন |

অভিনেত্রী মনিকার ইসলাম গ্রহণ

Monikaসিসিনিউজ: দক্ষিণ ভারতের অভিনেত্রী মনিকা গত শুক্রবার ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি নিজের মুসলিম নাম রেখেছেন এম জি রহিমা।
২৬ বছর বয়সী এ অভিনেত্রী শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি টাকা বা প্রেমের জন্য ইসলাম গ্রহণ করিনি। ইসলামের নিয়মকানুন ও রীতিনীতি পছন্দ হওয়ায় এ ধর্ম গ্রহণ করেছি।’
তিনি বলেন, ‘আমি এরই মধ্যে বিভিন্ন ভাষার চলচ্চিত্রে হাফ সেঞ্চুরি করেছি। আমার জীবনে পাওয়ার আর কিছু নেই। আমি ইসলাম গ্রহণ করতে পেরে গর্বিত।’
কার মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণে অনুপ্রাণিত হন, তা অবশ্য তিনি জানাননি। তবে আর চলচ্চিত্রে অভিনয় করবেন না বলে জানিয়েছেন।
উল্লেখ্য, তামিল চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেন এ অভিনেত্রী। এ পর্যন্ত ৭০টিরও বেশি ছবিতে কাজ করেছেন। তেলেগু, মালায়লাম ও কান্নাডা ছবিতে তিনি খুবই পরিচিত মুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ