• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন |

উত্তরা ইপিজেডে শ্রমিকদের কর্মবিরতি অব্যহত

EPZনীলফামারী প্রতিনিধি: নীলফামারীস্থ উত্তরা ইপিজেডে অবস্থিত এভারগ্রীন কোম্পানীর হাই পোষ্টিং ইউনিটে কর্মরত নারী শ্রমিকদের ওড়না কোমড়ে বেঁধে কাজ করার নির্দেশ দেয়ার প্রতিবাদসহ ৮ দফা দাবীতে ৩য় দিনেও কর্মবিরতি পালন করেছে ওই কোম্পানীর শ্রমিকরা।
মেয়েদের পর্দার সহিদ কাজ করার সুযোগ প্রদান, কথায় কথায় চাকরীচ্যুত বন্ধ, সীমিত টার্গেট,শ্রমিক নির্যাতন বন্ধ সহ ৮ দফা দাবীতে গত সোমবার সকাল থেকে ওই ইউনিটের তিন শতাধিক নারী ও পুরুষ শ্রমিক কাজ বন্ধ রেখে কোম্পানীর সামনে বসে কর্মবিরতি শুরু করেন। আজ বুধবার সকালে শ্রমিকরা ইপিজেডের প্রধান সড়কে ব্যারিকেড দিয়ে চলাচল বন্ধ করে দিয়েছে। যে কোন ধরনের সহিংসতা এড়াতে ইপিজেডে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ