• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন |

সৈয়দপুরে বেসিক ব্যাংকের স্কুল ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

School Bankingসিসি নিউজ : নীলফামারীর সৈয়দপুরে বেসিক ব্যাংক লিমিটেড এর উদ্যোগে স্কুল ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। সৈয়দপুর ম্যারীগোল্ড টিউটোরিয়াল ইংলিশ ভার্সন স্কুলে এ কার্যক্রম উদ্বোধন করা হয়। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে স্কুলের প্রতিষ্ঠাতা ও দৈনিক যুগান্তর সৈয়দপুর প্রতিনিধি সৈয়দা রূখসানা জামান (শানু) এর সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেসিক ব্যাংক সৈয়দপুর শাখার ব্যবস্থাপক মো: আবু সুফিয়ান, ম্যারিগোল্ড টিউটোরিয়াল স্কুলের প্রধান শিক্ষক এম.এ. ইয়াকুব আলী, দৈনিক ইত্তেফাক সৈয়দপুর প্রতিনিধি আমিরূজ্জামান, দৈনিক বগুড়া নীলফামারী জেলঅ প্রতিনিধি আশফাক আহমেদ আশু, সিসিনিউজ’র বিশেষ প্রতিনিধি শাহজাহান আলী প্রমূখ। ৩ দিন ব্যাপি এ কার্যক্রমের আওতায় ম্যারিগোল্ড স্কুলের শতাধিক ছাত্র-ছাত্রী স্কুল প্রাঙ্গনে ১শত টাকা দিয়ে সঞ্চয় ব্যাংক একাউন্ট খোলা হয়। ব্যাংকের পক্ষ থেকে ব্যাংক হিসাব খোলায় প্রত্যেকটি ছাত্র-ছাত্রীকে একটি করে হ্যান্ড ব্যাগ উপহার দেয়া হয।ব্যাংক ম্যানেজার জানায়, ছাত্র-ছাত্রীদের ওই সমস্থ ব্যাংক হিসাব কার্যক্রম পরিচালনার জন্য ব্যাংক কোন প্রকার সার্ভিস চার্জ কর্তন করা হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ