• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন |

সৈয়দপুরে মটরসাইকেল চুরির মামলায় জসি গ্রেফতার

Arrestসিসিনিউজ: সৈয়দপুরে মটর সাইকেল চুরির মামলায় ইউপি চেয়ারম্যান জিকো আহমেদ’র ভাই জসি আহমেদকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার সন্ধ্যা ৬টায় শহরের বার্মাসেল এলাকা থেকে তাকে গ্রেফতার করে এবং ওই সময়েই নীলফামারী জেলহাজতে প্রেরণ করেছে।

সূত্র মতে, সৈয়দপুর শহরের রংপুর রোডস্থ মনোয়ার ট্রেডার্সের মালিক মনোয়ার হোসেন গত ১০ মে’১৪ইং মটর সাইকেল চুরির ঘটনায় সৈয়দপুর থানায় একটি মামলা দায়ের করে। ওই মামলায় জসি আহমেদ’র নাম রয়েছে। আজ সোমবার সন্ধ্যায় শহরের আতিয়ার কলোনীর (বার্মাসেল) থেকে মামলার তদন্তকারী কর্মকর্তা সৈয়দপুর থানার এসআই তাম্বিরুল ইসলাম তাকে গ্রেফতার করে। পরে নীলফামারী জেলহাজতে প্রেরণ করা হয়।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সহিদার রহমান জানান, মটর সাইকেল চুরির মামলায় জসি আহমেদকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,  সে দীর্ঘদিন থেকে আত্মগোপনে ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ