জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: নীফামারীর জলঢাকায় মঙ্গলবার দুপুরে ২২০ জন মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ করা হয়। জলঢাকা পৌরসভাধীন বগুলাগাড়ী এলাকার দেলওয়ার হোসেন চৌধুরী দারুল উলুম দাখিল মাদ্রাসার প্রথম শ্রেণী থেকে দশম শ্রেনীর সকল ছাত্র-ছাত্রীদের মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়েছে। এফবিসিসিআই-এর সাবেক সহ-সভাপতি ও মোতাহার গ্র“প অব ইন্ডাষ্ট্রিজ এর মহা-ব্যবস্থাপক মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মোস্তফা আজাদ চৌধুরী বাবু শিক্ষার্থীদের হাতে পোষাক তুলে দেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর চেম্বার অব কমার্স এর সাবেক সহসভাপতি রামকৃষ্ণ সৈমানি রামু, আলহাজ্ব আমজাদ হোসেন চৌধুরী, আহমেদ সাইদ চৌধুরী ডিডু, ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী, মাদ্রাসার সুপার মাওলানা ইছাহাক আলী প্রমুখ।