• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সাংবাদিক মোদাব্বের হোসেনের বড় ভাইয়ের দাফন সম্পন্ন

Sok Newsসিসিনিউজ: বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সিনিয়র সাব এ্যাডিটর মোদাব্বের হোসেনের বড় ভাই মোদাদ্দেদ হোসেন বাচ্চা মিয়ার মরদেহ বৃহস্পতিবার নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের মিয়াপাড়া পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি বুধবার সকাল ৯টায় মিয়াপাড়ার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। সকাল ৯টায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয় মাগুড়া বাসস্ট্যান্ড লেবু মিয়া জামে মসজিদ চত্বরে। নামাজে জানাজায় রাজনীতিক, সাংবাদিক, সুধীজনসহ সকল শ্রেণিপেশার মানুষ অংশ নেয়। জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বাচ্চা মিয়া মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে, ২ ভাইসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোকাহত পরিবারর প্রতি সমবেদনা জানিয়েছেন নীলফামারী-৪ আসনের এমপি ও বিরোধীদলীয় হুইপ আলহাজ্ব শওকত চৌধুরী, কিশোরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান রশিদুল ইসলাম, নিতাই ইউনিয়নের চেয়ারম্যান শাহিনুর রহমান, বাহাগিলী ইউনয়নের চেয়ারম্যান দুলু শাহ, সাংবাদিক জিকরুল হক, কাজী জাহিদ, বাদশা আলমগীর, জসিম উদ্দিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ