লালমনিরহাট প্রতিনিধি: “বালিকারা বিয়ের কনে নয়”এই প্রতিপাদ্য বিষয় নিয়ে নারী নির্যাতন প্রতিরোধে সচেতনা সৃষ্টির লক্ষে সারা দেশের ন্যায় লালমনিরহাটেও বৃহস্পতিবার জাতীয় মহিলা সংস্থা লালমনিরহাট জেলা শাখার আয়োজনে মানববন্ধন, র্যালী ও আলোচনা সভার আয়োজন করে । এতে শতাধীক নারী পুরুষ অংশ গ্রহন করেন।
বিকেলে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় সংসদের মহিলা সংরক্ষিত আসনের এমপি ও জাতীয় মহিলা সংস্থা, লালমনিরহাট জেলা শাখার সভানেত্রী এ্যাড. সফুরা বেগম রুমী, জাতীয় মহিলা সংস্থা ও জেলা শাখার কো-অর্ডিনেটর ফিরোজুল ইসলাম, মাঠকর্মী হোসেন আলী প্রমুখ। এর আগে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কার্যালয় থেকে একটি বর্নাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদনি করে মিশনমোড়ে এসে শেষ হয়।