• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পাকিস্তানে বিমান হামলায় অর্ধশত জঙ্গী নিহত

Bimanআন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে সেনাবাহিনীর বিমান হামলায় সন্দেহভাজন ৫০ জঙ্গী নিহত হয়েছেন। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এর বরাত দিয়ে স্থানীয় পত্রিকা ডন এ খবর জানিয়েছে। আজ রোববার ভোর রাতে এ ঘটনা ঘটে।
তবে কয়েকটি গণমাধ্যম নিহতের সংখ্যা শতাধিক বলে জানিয়েছে। তবে এর সত্যতা এখনও নিশ্চিত করা যায়নি।
আইএসপিআর জানায়, সেনাবাহিনী উত্তর ওয়াজিরিস্তানের বোয়া তেহসিল, দেগান ফরেস্ট ও দাত্তা খেল তেহসিলে উজবেক জঙ্গীদের আটটি আস্তানায় হামলা চালিয়েছে। এ হামলায় করাচি বিমান বন্দরে হামলার মূল হোতা উজবেক নেতা নিহত হয়েছেন। এছাড়া জঙ্গীদের অনেক অস্ত্র গোলাবারুদ ধংস করা হয়েছে।
তারা জানায়, হামলায় উজবেক জঙ্গীদের সব আস্তানা ধংস করে দেয়া হয়েছে।

পাকিস্তানের সামরিক বাহিনীর বরাত দিয়ে আল জাজিরা জানায়, শনিবার দেশটির স্থানীয় সময় রাতে দেড়টার দিকে ফাইটার জেট বিমান দিয়ে উত্তর ওয়াজিরিস্তানে হামলা চালানো হয়। আমরা এ ব্যাপারে নিশ্চিত ছিলাম যে জঙ্গীরা সেখানে লুকিয়ে আছে।
দুই গোয়েন্দা কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে জানায়, হামলার মূল লক্ষ্য ছিল জঙ্গীদের আটটি আস্তানা।
উল্লেখ্য, গত সপ্তাহে করাচি বিমান বন্দরে জঙ্গীদের হামলায় ১০ হামলাকারীসহ ৩৬ জন নিহত হন। এ ঘটনার পর উজবেক জঙ্গী ও তেহরিক-ই-তালেবান পাকিস্তান দুটি নিষিদ্ধ সংগঠনই হামলার দায় স্বীকার করে।
তেহরিক-ই-তালেবান জানায়, তারা একসাথে বিমান বন্দরে এ হামলা চালিয়েছে।
এ ঘটনার পর দেশটির সেনাবাহিনী দ্বিতীয়বারের মতো জঙ্গীদের আস্তানায় বিমান হামলা চালায়। এর আগে গত বুধবার খাইবারের তিহার ভ্যালিতে প্রথমবারের হামলায় ১৫ জঙ্গী নিহত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ