সিসিনিউজ :নারায়ণগঞ্জের বহুল আলোচিত সেভেন মার্ডার মামলার প্রধান আসামি নূর হোসেন ও তার সহযোগীদের বারাসাত আদালতের হাজতখানায় নেওয়া হয়েছে। কোর্ট হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে বাংলাদেশ সময় রোববার দুপুর পৌনে ২টার দিকে তাদের আদালতে নেওয়া হয়। তাদের বিরুদ্ধে বৈধ পাসপোর্ট ও ভিসা ছাড়া ভারতে অবৈধ অন্প্রুবেশের অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের বিধানগর পুলিশ কমিশনার।
রোববার সাপ্তাহিক ছুটির দিন হলেও এদিন মাত্র ১০ থেকে ১৫ মিনিটের জন্য আদালত বসানোর ব্যবস্থা করা হয় বারাসাতে। এর আগে শনিবার রাত সাড়ে ৯টার দিকে কলকাতার দমদম নেতাজী সুভাস চন্দ্র বোস বিমানবন্দরের পাশে কৈখালী এলাকার একটি ফ্ল্যাট থেকে পাঁচ সহযোগীসহ নূর হোসেনকে গ্রেফতার করে কলকাতা পুলিশের সন্ত্রাসবাদবিরোধী শাখা।
কলকাতা পুলিশের অ্যান্টি টেরোরিজম স্কোয়াডের (এটিএস) এসিপি অনিমেষ সরকারের নেতৃত্বে একটি টিম এ অভিযান চালায়। কলকাতার দমদম পুলিশ স্টেশন এ তথ্য নিশ্চিত করা হয়।স্টেশনের একজন পুলিশ কর্মকর্তা আরও জানান, কৈখালী এলাকার একটি ফ্ল্যাট বাসা থেকে নূর হোসেনসহ সাত খুন মামলার আসামি আনোয়ার হোসেন আশিক, সুমন, শামীমসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়।
জানা যায়, নূর হোসেনের কাছ থেকে গুলিভর্তি একটি রিভলবার, বাংলাদেশ ও ভারতের ১০টি মোবাইল সিম কার্ড, একটি ল্যাপটপ, পেনড্রাইভ, সিডি ও গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র উদ্ধার করা হয়েছে। – See more at: http://www.swadesh24.com/details.php?b=&id=30791#sthash.k9Oz8fhT.dpuf