• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বকশীগঞ্জে সাজাপ্রাপ্ত ডাকাত সর্দার লুৎফর গ্রেপ্তার

Arrestবকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা: হত্যা মামলায় যাবজ্জীবন প্রাপ্ত আসামি ও কুখ্যাত ডাকাত সর্দার লুৎফর (৩৫) ও তার   সহযোগী মাসুম (৩২) কে গ্রেপ্তার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ। লুৎফরকে গাজীপুর জেলার শ্রীপুর থানার সাটিয়া বাড়ি গ্রাম থেকে ও মাসুমকে জয়দেবপুর থানার নাওজুর গ্রাম থেকে আটক করা হয়। আটককৃত লুৎফর ঘাসির পাড়া গ্রামের মকবুল হোসের পুত্র ও মাসুম শহরের নামা পাড়া গ্রামের আক্কাছ আলীর পুত্র।
বকশীগঞ্জ থানার উপ-পরিদর্শক সহিজল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশের একটি দল শনিবার রাতে গাজীপুর জেলার শ্রীপুর থানা পুলিশের সহায়তায় সাটিয়া বাড়ি গ্রামের একটি বাসায় হানা দেয় এবং ডাকাত সর্দার লুৎফরকে গ্রেপ্তার করা হয়। ওই বাসায় লুৎফর ভাড়াটে হিসেবে থাকতেন। অপরদিকে লুৎফরের সহযোগী মাসুমকে জয়দেবপুর থানার নাওজুর গ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ।
ওসি মোস্তাছিনুর রহমান জানান, গ্রেপ্তারকৃত লুৎফর একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৭টি ডাকাতি ও খুনের মামলা রয়েছে।
লুৎফরের সহযোগী মাসুম ৮ বছরের সাজাপ্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে ৫টি ডাকাতি ও দস্যুতার মামলা রয়েছে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ