• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ইংরেজি ও মিশ্র ভাষার বিলবোর্ড উচ্ছেদ শিগগির

image_96196_0ঢাকা: রাজধানীতে ইংরেজি বা মিশ্র ভাষার সাইনবোর্ড/বিলবোর্ডের তালিকার তৈরির কাজ চলছে। খুব শিগগিরই সিটি করপোরেশন এ ধরনের বিজ্ঞাপন উচ্ছেদ কার্যক্রম শুরু করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন (এলজিআরডি) মন্ত্রী আশরাফুল ইসলাম।

সোমবার জাতীয় সংসদে দ্বিতীয় বাজেট অধিবেশনে সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

তিনি বলেন, ‘দেশের সব সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানার, গাড়ির নম্বরপ্লেট এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াতে ইংরেজি বিজ্ঞাপন ও মিশ্র ভাষার ব্যবহার বন্ধে ব্যবস্থা নিতে মহামান্য হাইকোর্ট বিভাগের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম স্থানীয় সরকার বিভাগকে অবহিত করার জন্য ইতিমধ্যে সব জেলা প্রশাসক, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, সিটি করপোরেশন ও পৌরসভাকে নির্দেশনা দেয়া হয়েছে।’

তিনি জানান, সিটি করপোরেশনকে আদালতের আদেশ বাস্তাবায়নে ইতোমধ্যে গণবিজ্ঞপ্তি জারি করেছে এবং নিয়মিত সরেজমিনে পরিদর্শন ও তদারকি কার্যক্রম পরিচালনা করছে।

তিনি আরো জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বিদ্যমান সব সাইবোর্ড/ বিলবোর্ড ইত্যাদি থেকে ইংরেজি বিজ্ঞাপন তিন দিনের মধ্যে সরিয়ে নেয়ার ও ভবিষ্যতে মিশ্র ভাষার বিজ্ঞাপন না লাগানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়ে গত ৯ জুন দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এছাড়া সরিজমিনে পরিদর্শনপূর্বক যেসব সাইনবোর্ড/বিলবোর্ডে ইংরেজি বা মিশ্র ভাষার বিজ্ঞাপন রয়েছে সেগুলোর তালিকা তৈরির কাজ চলছে। খুব শিগগিরই করপোরেশন কর্তৃপক্ষ এ ধরনের বিজ্ঞাপন উচ্ছেদ কার্যক্রম শুরু করবে। সূত্র: বাংলামেইল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ