• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন |

পার্বতীপুরে কর্মসৃজন প্রকল্পে কাজ না করে টাকা হরিলুট

Oniomরুকুনুজ্জামান বাবুল, পার্বতীপুর: পার্বতীপুরে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সুষ্ঠু তদারকির অভাবে অতি দরিদ্রদের জন্য আত্মকর্মসংস্থান (কর্মসৃজন) কর্মসূচির শ্রমিকদের অনুপস্থিতি, কাজ না করে টাকা উত্তোলন, কাজের মন্থরগতি, অনিয়ম ও দুর্নীতির কারণে ভেস্তে যেতে বসেছে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য।
উপজেলা ত্রাণ অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১০ ইউনিয়নের ১ কোটি ৩২ লাখ টাকার ৩৬টি প্রকল্পে কর্মসৃজন কর্মসূচির কাজ চলছে। এসব প্রকল্পে মোট ১ হাজার ৭শ’ ২৯ জন শ্রমিকের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। কিন্তু সুষ্ঠু তদারকির অভাবে এসব প্রকল্পের কাজের তেমন কোনো অগ্রগতি হচ্ছে না। শ্রমিকরা ইচ্ছেমত কাজ করছেন যেন কোনো দায়বদ্ধতা নেই। তাছাড়া কর্মস্থলে অনুপস্থিত থেকেও টাকা উত্তোলন করছেন অনেকে। এ অবস্থা প্রায় প্রতিটি প্রকল্পে বলে জানা গেছে। এছাড়া প্রকল্পের শ্রমিক দিয়ে ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা তাদের নিজস্ব কাজ করিয়ে নেয়ারও অভিযোগ রয়েছে।  রোববার উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মসৃজন প্রকল্পের কাজ সরেজমিন গিয়ে দেখা যায়, তালিকাভুক্ত শ্রমিক অনুপস্থিত লক্ষ্য করা যায়। ১৯ এপ্রিল থেকে শুরু হয় শেষ হবে আগামী ১৭ জুন। ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পের কাজে শ্রমিকরা প্রতি কর্মদিবসের জন্য ১৭৫ টাকা করে পাচ্ছেন।
হরিরামপুর ইউনিয়নে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা আনছার ও ভিডিপি অফিসার আ. রাজ্জাক প্রামানিক বলেন, অরজিনালি যেখানে হতদরিদ্রদের কাজ করার সেখানে দুই এক জন থাকবেই। দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার শেখ মাহাতাবুর রহমান বুলেট বলেন, আমি যে কয়েদিনে গেছি শ্রমিকদের অনুপস্থিতি লক্ষ্য করা গেছে। এছাড়াও বিভিন্ন ইউনিয়নে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তারা নাম প্রকাশে অনিচ্ছুক বলেন, ব্যস্ততার কারণে ঠিকমত যাওয়া হয় না। অতি দরিদ্রদের জন্য আত্মকর্ম সংস্থান (কর্মসৃজন) ফিল্ড সুপারভাইজার মুসফিকুর রহমান বলেন, ইাতমধ্যে ৩ শতাধিক শ্রমিক কাজে অনুপস্থিতি পাওয়া গেছে এর সত্যতা নিশ্চিত করেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জাহাঙ্গীর আলম বলেন, কর্মসূচির কাজ তদারকির জন্য ১০ ইউনিয়নে ১০ জন কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে। তাছাড়া আমি ১৫ দিনে আগে সব প্রকল্প ঘুরেছি। এরপর থেকে আর যাওয়া সম্ভব হয়ে ওঠেনি।
এ বিষয়ে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহেনুল ইসলাম বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ