জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: নীফামারীর জলঢাকায় ঘরের সিধ কেটে এক নারীর সম্ভ্রম হানীর ঘটনা ঘটেছে। এব্যাপারে থানায় একটি মামলা দায়ের করেছে। ঘটনাটি উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের ০৩ নং ওয়ার্ড সিদ্ধেশ্বরী গিদাল পাড়া । সম্ভ্রম হারিয়ে ২ সন্তানের জননী জবা রানী ন্যায় বিচারের আশায় ধর্না দিচ্ছেন সমাজের বিভিন্ন মহলে। জবা রানী ঘটনার বিবরণ এভাবেই দিয়ে বলেন ‘সোমবার রাতে প্রতিদিনের ন্যায় আমি আমার সন্তানদের নিয়ে ঘুমিয়ে পড়ি। আমার স্বামী বাড়িতে না থাকায় এই সুযোগে রাত আনুমানিক ১.৩০ মিনিটের দিকে সিধ কেটে ঘরে প্রবেশ করে প্রতিবেশী মৃত: আকতার আলীর পুত্র আবুল কালাম (৩২)। সে আমার ইজ্জত হরণের জন্য আমার উপর ঝাপিয়ে পরে জবরদস্তি করলে আমি তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেই এবং আমার ঘরে থাকা কাস্তে দিয়ে তার পিঠে আঘাত করি।’ এক পর্যায়ে আমার চিৎকারে শ্বশুর শ্বাশুরী বেড়িয়ে এলে আবুল কালাম দৌড়ে পালায়। জবা রানীর স্বামী কৃষ্ণ চন্দ্র বলেন,‘ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত ও মামলা না করতে আমাদেরকে বিভিন্ন ভাবে কালামের পরিবার হুমকি দিয়ে যাচ্ছেন।’ এব্যাপারে সোমবার রাতে জবা রানী বাদী হয়ে অভিযুক্তের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। এব্যাপারে জলঢাকা থানা দায়িত্ব প্রাপ্ত ওসি (তদন্ত) মোকছেদ আলী বলেন,‘ইতি মধ্যে অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
কমিউনিটি ক্লিনিকে বেঞ্চ বিতরণ
নীলফামারী জলঢাকায় কমিউনিটি ক্লিনিকে বেঞ্চ বিতরণ করা হয়। বুধবার সকালে উপজেলা পরিষদের অর্থায়নে গ্রামীন রোগীদের স্বাস্থ্য সেবার সুবিধার্থে উপজেলার ৩৩টি কমিউনিটি ক্লিনিকে ৬৬ জোড়া বেঞ্চ কমিউনিটি অর্গানাইজারদের মাঝে বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান হাবিব, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মাহবুব হাসান লেলিন, উপজেলা প্রকৌশলী হারুন অর রশিদ প্রমুখ।