• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বর্তমান সরকারের প্রাণভ্রমরা মরে গেছে

Kaderসিসিনিউজ: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, ‘এই সংসদ বেশি দিন থাকবে না। ভারতে কংগ্রেসের পরাজয়ে বর্তমান সরকারের প্রাণভ্রমরা মরে গেছে।’

নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে আজ বিকেলে বন্দর উপজেলায় আয়োজিত বিভিন্ন নির্বাচনী পথসভায় তিনি এ কথা বলেন। বর্তমান জনসমর্থনহীন সরকারকে লাল কার্ড দেখাতে তিনি গামছা মার্কায় ভোট প্রার্থনা করেন।

বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ‘বর্তমান সরকার আফ্রিকান মাগুরে পরিণত হয়েছে। আফ্রিকান মাগুর যেমন সবকিছু খাওয়া শেষ হলে নিজেরাই নিজেদেরকে খায় তেমনি বর্তমান সরকার দেশের সবকিছু খাওয়া শেষ করে এখন নিজেরাই নিজেদেরকে খাচ্ছে। নারায়নগঞ্জে সাত হত্যাকাণ্ড তারই আলামত।’

বন্দর উপজেলার উত্তর লক্ষণখোলা, ইস্পাহানি বাজার, বক্তারকান্দি নবীগঞ্জ ও বন্দরে আয়োজিত নির্বাচনী সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের যুগ্ম-সম্পাদক ইকবাল সিদ্দিকী, প্রার্থী শফিকুল ইসলাম দেলোয়ার, বিল্লাল হোসেন প্রমুখ।

উৎসঃ   বাংলাদেশ প্রতিদিন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ