• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন |
শিরোনাম :

বিমান চলাচলে আগ্রহী ভুটান: মেনন

Menonঢাকা: বাংলাদেশের সঙ্গে বিমান চলাচল ও পর্যটন সুবিধার উন্নয়নে গভীর আগ্রহ প্রকাশ করেছে ভুটান। রবিবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের সঙ্গে তাঁর দপ্তরে বাংলাদেশে ভুটানের রাষ্ট্রদূত পেমা ছদেন সৌজন্য সাক্ষাৎকালে ভুটান সরকারের এ আগ্রহের কথা জানান। সাক্ষাৎকালে তাঁরা দুই দেশের মধ্যে বিমান চলাচল ও পর্যটন সুবিধার উন্নয়নসহ বাংলাদেশ ও ভুটানের মধ্যকার পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদি নিয়ে মতবিনিময় করেন। রাশেদ খান মেনন বাংলাদেশ ও ভুটানের মধ্যকার সুদৃঢ় ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, ‘ভুটান আমাদের মহান স্বাধীনতার প্রথম স্বীকৃতিদাতা দেশ হিসেবে এ দেশের মানুষের মনে চির জাগরুক হয়ে থাকবে। তিনি ভুটানের গণতন্ত্রের অগ্রযাত্রার প্রশংসা করেন।’

মেনন বলেন, ‘বাংলাদেশ ও ভুটানের মধ্যে বিদ্যমান চমৎকার সম্পর্ক কাজে লাগিয়ে দুই দেশের জনগণের আর্থসামাজিক উন্নয়নের যথেষ্ট সুযোগ রয়েছে। এ সুযোগ কাজে লাগাতে পারলে দুই দেশই অধিক উপকৃত হবে।’

রাষ্ট্রদূত বাংলাদেশের অব্যাহত অগ্রগতির প্রশংসা করে বলেন, বাংলাদেশের ঐতিহাসিক স্থান বিশেষ করে বৌদ্ধিস্ট স্থাপনা সমূহে ভুটানি পর্যটকদের আকর্ষণ রয়েছে। উচ্চ শিক্ষা বিশেষ করে চিকিৎসাবিদ্যা অধ্যয়নে ভুটানি শিক্ষার্থীদের বাংলাদেশে যথেষ্ট আগ্রহ রয়েছে। সাক্ষাৎকালে তারা বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক আগামী দিনগুলোতে আরো সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ