• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

কাহারোলে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

yRRকাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: কমিউনিটি পুলিশিং-এর মুল কথা জনতায় পুলিশ, পুলিশই জনতা। এই প্রতিপাদ্যটিকে সামনে রেখে কাহারোল থানা আয়োজিত সোমবার কাহারোল থানা চত্বরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত। ওপেন হাউজ ডে অনুষ্ঠানে উপজেলা কমিউনিটি পুলিশিং- এর সভাপতি ৩নং মুকুন্দপুর ইউপি চেয়ারম্যান এ কে এম ফারুক-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ সার্কেল এ এস পি অসিত কুমার ঘোষ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাহারোল থানা অফিসার ইনচার্জ পৃথ্বিশ কুমার সরকার, ৬নং ইউপি চেয়ারম্যান মো: আতাউর রহমান বাবুল, ৫নং ইউপি চেয়ারম্যান মো: নাসিরুল ইসলাম, ১নং ডাবর ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ রায়। আলোচনা শেষে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন মো: হামিদুল ইসলাম, মো: খোরশেদ আলম, মো: মিজানুর রহমান, সাংবাদিক সুকুমার রায়সহ বিভিন্ন ইউনিয়ন হতে আগত কমিউনিটি পুলিশিং-এর সদস্য-সদস্যা বৃন্দ। ওপেন হাউজ ডে অনুষ্ঠানে উপজেলার প্রায় ২শত কমিউনিটি পুলিশিং-এর সদস্য-সদস্যা উপস্থিত ছিলেন।

কাহারোলে পাবলিক সার্ভিস ডে অনুষ্ঠিত
পাবলিক সার্ভিস ডে/২০১৪ উদ্যাপন ও ন্যাশনাল ওয়েব পোর্টাল উদ্বোধন উপলক্ষ্যে কাহারোল উপজেলা প্রশাসন-এর আয়োজনে সোমবার উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “টেকসই উন্নয়ন ও জনকল্যাণে দরকার উদ্ভাবনী সরকার” এই প্রতিপাদ্যটির বিষয়ের উপরে আলোচনা করেন, প্রধান অতিথি হিসাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল ফয়সাল। অন্যান্যদের মধ্যে আলোচনা রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: মামুনুর রহমান, উপজেলা প্রকৌশলী মো: শামীম আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আশরাফুল হক প্রধান, উপজেলা শিক্ষা অফিসার, মো: রফিক-উজ-জামান প্রমুখ। এবং জাতীয় ওয়েব পোর্টাল উদ্বোধনের অনুষ্ঠানটি সরাসরি প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ