• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

অপেক্ষার শেষ প্রহর

Porkalনূরুন্নাহার বেগম:
মিছে মিছি আস্ফালন
ক্ষুদ্র এ জীবন তরীতে।
কোথা থেকে এসেছি
কোথায় যাব চলে —
স্মৃতিচিহ্ন টুকু পড়ে রবে পশ্চাতে।
দিন গড়িয়ে সন্ধ্যা নামে
সকাল গড়িয়ে বিকেল।
এ ভাবেই চলছে ভাঁঙ্গা গড়ার
স্বার্থের হানাহানি
গদি নিয়ে টানাটানি
আধিপত্যের বিস্তার।
অপেক্ষার প্রহর শেষে
শেষ ডাক আসবে যখন,
বি¯তৃত হয়ে যাবে স্মৃতিচিহ্ন টুকু।
সন্ধ্যা মালতী,কামিনীর ঘ্রাণ,
সৌন্দর্য ছড়াবে না গোলাপ,
বিলীন হয়ে যাবে স্মৃতির সবুজ,
কেউ সাড়া দেবে না আমার ডাকে
শেষ নিঃশ্বাস টুকু
দীর্ঘশ্বাস দিয়ে জানিয়ে দেবে
আমি নেই —-।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ