• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আগুন নেভানো রোবট তৈরি হচ্ছে বাংলাদেশে

robot_42232সিসি ডেস্ক: তৈরি পোশাক কারখানাসহ বিভিন্ন জায়গায় আগুন লাগার ঘটনা প্রায়ই ঘটে। সেই আগুন নেভাতে ছুটে যান দমকল বাহিনীর কর্মীরা। কিন্তু অদূর ভবিষ্যতে হয়ত তাদের সঙ্গে যোগ দেবে রোবট।

জানা গেছে, বাংলাদেশেই এ ধরনের রোবট তৈরির কাজ চলছে। আর এ কাজটি করছেন শিবলী ইশতিয়াক। তিনি রোবটিক্সবিডি ডটকমের অ্যাডমিন। এই ওয়েবসাইটের মাধ্যমে রোবট ডেভেলপমেন্টের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি পাওয়া যায়।

ইশতিয়াক জানান, ‘বাংলাদেশে অনেক ফ্যাক্টরি আছে যেগুলো অগ্নিনির্বাপক ব্যবস্থা ততটা ভালো না। তাই কিছু কিছু রোবট ডেভেলপ করার চেষ্টা চলছে যেগুলো স্বয়ংক্রিয়ভাবে আগুন নেভানোর কাজ করবে। অথবা সেগুলো রিমোট কন্ট্রোল দিয়ে চালানো যেতে পারে।” এ ধরনের রোবটকে কোথায়, কীভাবে কাজে লাগানো যায় তা নিয়েও বিভিন্ন কোম্পানির সঙ্গে কথাবার্তা চলছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ