• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১১ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

দিনাজপুরে খাদ্যে ভেজাল প্রতিরোধে মানবন্ধন পালিত

dinajpur_mapদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে খাদ্যে ভেজাল প্রতিরোধ বিষয়ক মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় “জীবন বাঁচাতে খাদ্যে ভেজাল প্রতিরোধ করুন” এই শ্লোগানকে সামনে বেসরকারী উন্নয়ন সংস্থা রেখে আরডিআরএস বাংলাদেশ দিনাজপুর ইউনিয়টের আয়োজনে জিলা স্কুল মোড়ে এই মানববন্ধন কর্মসূচীর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হামিদুল হক।
আরডিআরএস বাংলাদেশ দিনাজপুর ইউনিটের কর্মসূচী ব্যবস্থাপক (স্বাস্থ্য) গোলাম আজম নুরের সভাপতিত্বে মানববন্ধনে বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। স্বাগত বক্তব্য রাখেন আরডিআরএস’র কৃষি কর্মকর্তা সৈয়দ নাজমা পারভীন। মানববন্ধন কর্মসূচীতে আরডিআরএস’র উপকারভোগী, এনজিও প্রতিনিধি, ছাত্র-ছাত্রীসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহণ করে।
মানববন্ধন চলাকালে বক্তারা ত বলেন, জেলায় জেলায় ফুডকোর্ট স্থাপন করে খাদ্যে ভেজালকারীদের নতুন আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। জনস্বার্থে ভেজাল বিরোধী অভিযান সারা বছর অব্যাহত রাখা, পাঠ্য পুস্তকে স্বাস্থ্য ও খাদ্য সম্পর্কিত সচেতনতামূলক বিষয় অন্তভূক্ত করা ও খাদ্যে ভেজাল সম্পর্কে জনসচেতনতার সৃষ্টিতে ব্যাপক প্রচার কার্যক্রম পরিচালনা করার আহবান জানান বক্তারা। বক্তারা বলেন, এক শ্রেণির ব্যবসায়ী খাদ্যে ভেজাল মিশিয়ে পয়জনিং করে মানুষকে বিষক্রিয়ার মাধ্যমে জটিল ব্যাধিতে আক্রান্ত করে ফেলছে। যার ফলে কিডনী, লিভার রোগ, হার্ট এ্যাটাক, প্যারালাইসিস ও ক্যান্সারসহ বিভিন্ন জটিল ব্যাধি আশংকাজনক হারে বাড়ছে। এ ব্যাপারে সকলকে সচেতন করতে ব্যাপক প্রচারনার প্রয়োজন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ