• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন |

দেশাত্মবোধক গান নিয়ে ৬৪টি জেলায় পড়শী

82990_1বিনোদন ডেস্ক: দেশাত্মবোধক গান নিয়ে ৬৪টি জেলায় হাজির হবেন এ প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী পড়শী । দেশের প্রতিটি জেলায় তিনি ‘জয় হবেই হবে’ শিরোনামের গানটির শুটিং করতে যাচ্ছেন। গানটির মিউজিক ভিডিওতে ৬৪টি জেলার সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে। এ গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। গানের সঙ্গীতায়োজন করেছেন ইমরান। পড়শীর এ মিউজিক ভিডিওটি নির্মাণ করছেন চন্দন। এরই মধ্যে সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার, ঢাকাসহ দেশের বিভিন্ন লোকেশনে গানটির চিত্রায়ন করা হয়েছে।
আসছে ঈদে তার এ মিউজিক ভিডিওটি প্রকাশ করা হবে। এ মিউজিক ভিডিওতে পড়শীর সঙ্গে মডেলিং করছেন ইমরান।
এ প্রসঙ্গে পড়শী বলেন, ‘এ পর্যন্ত আমি অনেক শ্রোতাপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে। তবে এবারই প্রথম দেশাত্মবোধক গান করলাম। কারণ আমি বিভিন্ন অনুষ্ঠানের শ্রোতাদের কাছে থেকে দেশের গানের পরিবেশনের অনুরোধ পেয়ে থাকি। তাছাড়া মাতৃভূমির প্রতি ভালোবাসাও এ গানটি গাওয়ার অন্যতম কারণ। তবে মিউজিক ভিডিওতে সব জেলায় দৃশ্য ধারনের আইডিয়টি আমার মাথা থেকেই এসেছে। এর মাধ্যমে আমি সমগ্র বাংলাদেশকে দর্শকদের সামনে তুলে ধরতে চাইছি। আমি আশা করছি এই মিউজিক ভিডিওর মাধ্যমে শ্রোতারা শুধু বিনোদন নয় দেশের প্রাকৃতিক এবং ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থাপনা দেখে মুগ্ধ হবেন।’
মিউজিক ভিডিও প্রকাশের পর এ গানটি তার চতুর্থ একক অ্যালবামে স্থান দেওয়া হবে বলে জানিয়েছেন পড়শী।
পড়শী এখন তার চতুর্থ একক অ্যালবামের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন।ইতোমধ্যে তার দুটি গানের রেকাডিং সম্পন্ন হয়েছে। চলতি বছরের শেষের দিকে এটি প্রকাশ করার সম্ভবনা রয়েছে।
বর্তমানে পড়শী একাধিক স্টেজশো, স্টেুাডিও লাইভ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। চলতি সপ্তাহে তিনি গাজীপুর, বগুড়া, ঢাকার একাধিক স্থানে কনসার্ট করেছেন। এছাড়া তিনি এরই মধ্যে বেশ কয়েকটি টিভি চ্যালের ঈদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ