• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন |
শিরোনাম :

নতুন অর্থবছরের বাজেট পাস

Parlamentঢাকা: প্রস্তাবিত বাজেটের ওপর ৬০ ঘণ্টা আলোচনার পর ২০১৪-১৫ অর্থবছরের বাজেট পাস হয়েছে সংসদে। টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের পর এটাই আওয়ামী লীগ সরকারের প্রথম বাজেট।
রোববার স্পিকার শিরীন শারমিন চৌধরীর সভাপতিত্বে সকাল ১০টায় অধিবেশন শুরু হয়। অধিবেশনে আগামী অর্থবছরের জন্য দুই লাখ ৫০ হাজার ৫০৬ কোটি টাকার জাতীয় বাজেট পাস হয়। মঙ্গলবার থেকে নতুন অর্থবছর শুরু হচ্ছে।
গত ৫ জুন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ বাজেট পেশ করেন। প্রস্তাবিত বাজেটের ওপর সংসদ সদস্যরা ৬০ ঘণ্টা আলোচনা করেছেন। বাজেট পাস হওয়ার সময় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা এবং বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ উপস্থিত ছিলেন।
স্পিকার শিরীন শারমিন চৌধুরী রোববার অধিবেশনের শুরুতেই জানান নয়টি মঞ্জুরী দাবিতে বিরোধী দল জাতীয় পার্টির একজন ও একজন স্বতন্ত্র সাংসদ আলোচনা করবেন। তখন পর্যন্ত মঞ্জুরী দাবি ও ছাঁটাই প্রস্তাব দেওয়া অনেক সংসদ সদস্যই অধিবেশনে উপস্থিত ছিলেন না। পরে বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্যরা আরো কয়েকটি দাবিতে আলোচনা করেন।
এই বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ধরা হয়েছে ৮০ হাজার ৩১৫ কোটি টাকা। তবে স্বায়ত্তশাসিত সংস্থার নিজস্ব অর্থায়নে এডিপিতে ৫ হাজার ৬৮৫ কোটি ৪৮ টাকার কর্মসূচি রয়েছে। সব মিলে ২০১৪-১৫ অর্থবছরের এডিপিতে মোট খরচ দেখানো হচ্ছে ৮৬ হাজার কোটি টাকা।
নতুন অর্থ বছরে অনুন্নয়ন ব্যয়ের পরিমাণ ধরা হয়েছে এক লাখ ৫৪ হাজার ২৪১ কোটি টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ