• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

রংপুরে জামায়াত-শিবিরের ৫২ নেতাকর্মী গ্রেফতার

Rangpurসিসিনিউজ: রংপুরে পুলিশের বিশেষ অভিযানে জামায়াত-শিবিরের আট কর্মীসহ ৫২ জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার মধ্যরাত থেকে রবিবার ভোর পর্যন্ত এ অভিযান চালানো হয়।

জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম জানান, পুলিশের বিশেষ অভিযানে মিঠাপুকুর থানা এলাকা এবং কোতোয়ালি থানা এলাকা থেকে জামায়াত-শিবিরের আট কর্মীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আট কর্মীর বিরুদ্ধে কোতোয়ালি ও মিঠাপুকুর থানায় নাশকতা সৃষ্টিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

মিঠাপুকুর থানা এলাকায় গ্রেফতাররা হলেন-সাদা মিয়া, মালেক, মোশারফ, আফসার, মানিক ও বোরহান মিয়া। কোতোয়ালি থানা এলাকায় আটক দুই জনের নাম জানা যায়নি।

জেলা পুলিশের বিশেষ শাখার ওই কর্মকর্তা জানান, অভিযান চলাকালে জেলার বিভিন্ন স্থান থেকে পৃথক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ আরও ৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ