• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন |

সাগর-রুনীর হত্যাকারীদের বিচারের দাবীতে দিনাজপুরে মানববন্ধন

Manabbandhan Pic,29-06-14দিনাজপুর প্রতিনিধি: সাগর-রুনীসহ সকল সাংবাদিক হত্যা, নির্যাতন ও বিচারের দাবীতে দিনাজপুরে মানববন্ধন করেছে দিনাজপুর টিভি সাংবাদিক ফোরাম। রোববার সকাল ১১টা দিনাজপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি, দৈনিক ইত্তেফাকের স্টাফ  রিপোর্টার ও দৈনিক উত্তর বাংলার সম্পাদক মোঃ মতিউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের প্রতিভার সম্পাদক আবু সাঈদ আহমেদ কুমার, বিএফইউজে’র যুগ্ম মহাসচিব ও দৈনিক উত্তর বাংলার বার্তা সম্পাদক মোঃ শাহাদৎ হোসেন শাহ, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ শাহিন হোসেন। টিভি সাংবাদিক ফোরাম দিনাজপুর জেলা শাখার সভাপতি ও মাছরাঙ্গা টিভি দিনাজপুর প্রতিনিধি মোঃ রেজাউল করিম রঞ্জু’র সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এনটিভি দিনাজপুর প্রতিনিধি মোঃ ফারুক হোসেন, ন্যাপ দিনাজপুর জেলা শাখার সভাপতি মোঃ মঞ্জুরুল আলম প্রমূখ। মানববন্ধনে উপস্থিত ছিলেন দৈনিক খবরপত্রের দিনাজপুর জেলা প্রতিনিধি ও জাতীয় সাংবাদিক সংস্থা দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মনসুর রহমান, দৈনিক বর্তমান’র দিনাজপুর জেলা প্রতিনিধি মাহবুবুল হক খান, দৈনিক ভোরের ডাক’র দিনাজপুর সংবাদদাতা সুবীর চক্রবর্তী ছোটন, ডেইলি মুসলিম টাইমস’র দিনাজপুর প্রতিনিধি ও শেরে বাংলা শিক্ষা ও গবেষণা পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা মাসউদ রানাসহ অন্যান্য সাংবাদিক ও সুধীজন। মানববন্ধনে বক্তারা অবিলম্বে সাগর-রুনীসহ সকল সাংবাদিক হত্যা ও নির্যাতনকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবী জানান। অন্যথায় সাংবাদিক সমাজ বৃহত্তর কর্মসূচী ঘোষণা করতে বাধ্য হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ