• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খোকার বিরুদ্ধে মামলার অনুমোদন

Khokaঢাকা: ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) সাবেক মেয়র ও বিএনপি নেতা সাদেক হোসেন খোকাসহ সাতজনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ডিসিসি অধিভুক্ত বঙ্গবাজারসহ দুটি মার্কেটে অবৈধভাবে দোকান বরাদ্দ দিয়ে আর্থিক সুবিধা নেয়ার অভিযোগে এ মামলার অনুমোদন দেয়া হয়েছে। রোববার বিকেলে কমিশন এ মামলার অনুমোদন দেয়। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য  এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদকের অনুসন্ধানে বলা হয়, পরস্পরের যোগসাজশে জালিয়াতি করে বঙ্গবাজার ও ঢাকা ট্রেড সেন্টারের ৪৯৩টি দোকান বিভিন্নজনের কাছে প্রতি বর্গফুট ১৫ টাকা হারে মাসিক ভিত্তিতে বরাদ্দ দিয়ে প্রাপ্ত অর্থ আত্মসাৎ করেছেন খোকা। অবৈধভাবে বরাদ্দ দেয়ার ক্ষেত্রে ডিসিসির সম্পত্তি বিভাগের ফাইলে নোটশিট পরিবর্তনসহ অন্যান্য অনিয়মের আশ্রয় নেয়া হয়েছে।

এ অভিযোগে যে আটজনকে আসামি করা হচ্ছে তারা হলেন—অবিভক্ত ডিসিসির সাবেক মেয়র সাদেক হোসেন খোকা, সাবেক প্রধান সম্পত্তি কর্মকর্তা মশিয়ার রহমান, সাবেক সম্পত্তি কর্মকর্তা মহসিন উদ্দিন মোড়ল, অবসরপ্রাপ্ত সম্পত্তি কর্মকর্তা সাহাবুদ্দিন সাবু, ডিসিসি দক্ষিণের সম্পত্তি বিভাগের কানুনগো মোহাম্মদ আলী, সার্ভেয়ার মুহাম্মদ বাচ্চু মিয়া, ফারুক হোসেন ও মোতালেব হোসেন।

দুদকের অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়, ডিসিসি দক্ষিণের এস্টেট বিভাগের ২৫২৫ নং নথিতে নোটশিট পরিবর্তনের মাধ্যমে পূর্বের সিদ্ধান্ত বাতিল করে দুটি মার্কেটের মোট ৪৯৩টি দোকান বরাদ্দ দেয়া হয়েছে।

গত ২০০৯ সালের ১৩ সেপ্টেম্বর ওই নোটশিট পরিবর্তন করে নথিতে স্বাক্ষর করেন সার্ভেয়ার মোতালেব হোসেন, মুহাম্মদ বাচ্চু মিয়া, কানুনগো মোহাম্মদ আলী, সাবেক সম্পত্তি কর্মকর্তা মহসিন উদ্দিন মোড়ল ও সাবেক প্রধান সম্পত্তি কর্মকর্তা মশিয়ার রহমান।

অভিযোগটি অনুসন্ধান করেছেন দুদকের উপ-পরিচালক আখতার হামিদ ভূঁইয়ার নেতৃত্ব একটি টিম। বংশাল থানায় মামলাটি দায়ের করা হবে বলে জানা গেছে। বাংলামেইল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ