• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন |

রাজধানীতে মাইক্রোবাসে পোশাকশ্রমিককে গণধর্ষণ

Dorsonসিসি ডেস্ক: রাজধানীর কল্যাণপুরের এক পোশাকশ্রমিক মাইক্রোবাসে গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ‘ধর্ষিতা’কে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসা দেওয়া হচ্ছে। একটি মাইক্রোবাসে মঙ্গলবার রাতভর তাকে ধর্ষণ করা হয় বলে ওই পোশাক শ্রমিকের ফুফু জানিয়েছেন।
তিনি বলেন, ‘মঙ্গলবার রাতে তার ভাইয়ের মেয়ে (পোশাকশ্রমিক) তার এক বান্ধবীর বাসা থেকে কল্যাণপুরে নিজ বাসায় ফিরছিলো। রাত ৮টার দিকে বউবাজার এলাকায় পৌঁছলে কল্যাণপুরের ফরিদ নামে পূর্বপরিচত এক মাইক্রোবাস চালক তাকে বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে গাড়িতে তোলে। ওই মাইক্রোবাসে ফরিদের আরো দুই সঙ্গী ছিল। তারা রাতভর মাইক্রোবাসে করে বিভিন্ন স্থানে ধর্ষণের পর বুধবার ভোরে বউবাজারে তার ভাতিজিকে ফেলে যায়।’
বাসায় ফিরে ভাতিজি তাকে বিস্তারিত ঘটনা জানায়। এরপর বুধবার দুপুর ১২টার দিকে তাকে নিয়ে তিনি ঢামেক হাসপাতালে আসেন।
রিপোর্ট লেখা পর্যন্ত পোশাকশ্রমিকের ডাক্তারি পরীক্ষার প্রস্তুতি চলছিলো বলে ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) সমন্বয়কারী ডা. বিলকিস বেগম জানিয়েছেন।
উৎস: শীর্ষ নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ