প্রযুক্তি ডেস্ক: পবিত্র মাহে রমজান উপলক্ষে রোজাদারদের বিশেষ সুবিধার্থে বাংলাদেশী ডেভেলপাররা তৈরি করলো বিশেষ এন্ড্রয়েড অ্যাপ্লিকেশান ‘রমজান’। যাতে রমজানের জন্য দরকারী সকল কানুন সংযুক্ত করা হয়েছে। বাংলাদেশের বৃহৎ মুসলিম জনগোষ্ঠীর আসন্ন রমজানের সুবিধার্থে Apptitive-রপক্ষ থেকে এই অ্যাপ-তৈরি করা হয়েছে। ‘রমজান’ অ্যাপ’টি একজন ব্যবহারকারীর প্রতিদিন রোজার সেহরি থেকে ইফতারের মাঝে প্রতিটি মুহূর্ত কার্যকরী ভূমিকা পালন করবে।
এমন’কি এই অ্যাপ একজন মুমিন মুসলিমকে রোজার ফযিলত, তারাবীর নামাজ আদায় থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে নানান ভাবে সাহায্য করবে। এতে রোজার সেহরি ও ইফতারের সময়সূচী সংযুক্ত করা হয়েছে। প্রত্যেক ব্যবহারকারী শুধু মাত্র নিজ এলাকা নির্দিষ্ট করে দিলে ‘রমজান’ অ্যাপ স্বয়ংক্রিয় ভাবেই ওই এলাকার সেহরি ও ইফতারের সময়সূচী জানিয়ে দিবে। এতে রয়েছে সেহরি ও ইফতারের পূর্বে অ্যালার্ম সেট করার সুবিধা যা দিয়ে বাড়তি ঘড়ি বা আলাদা করে অন্য কোন ডিভাইসে অ্যালার্ম দিতে হবেনা। এক অ্যাপ এই একজন ব্যবহারকারী পাবেন রোজার সকল বিষয়ে তথ্য এবং সুবিধা।
এক নজরে যা যা থাকছে ‘রমজান’ অ্যাপ এ-
১. সাওম (রোজা), রমজান, তারাবীহ ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর সংক্ষিপ্ত আলোচনা
২. সাওম ভঙ্গ এবং মাকরূহ হওয়ার কারণসমূহ
৩. রোজার নিয়াত এবং ইফতারের দোয়া
৪. তারাবীহ নামাযের গুরুত্ব, ফযীলত এবং এই নামায আদায়ের নিয়মাবলী
৫. এলাকাভিত্তিক প্রতিদিনের সেহরি ও ইফতারের সময়সূচী (চাঁদ দেখা সাপেক্ষে পরিবর্তনীয়)।
অ্যাপ-এর সেটিংস অপশন থেকে নিজের এলাকা পছন্দ করার সুযোগ রয়েছে।
৬. এছাড়া প্রতিদিন সেহরি ও ইফতারের পূর্বে অ্যালার্ম সেট করার সুবিধা রয়েছে।
৭. বাংলা ও আরবিতে রমজানের প্রয়োজনীয় দোয়া এবং সূরা দেখা যাবে।
ইতোমধ্যে Apptitive-র পক্ষ থেকে সকল ব্যবহারকারীদের জন্য এই অ্যাপ গুগল প্লে স্টোরে উম্মুক্ত করা হয়েছে।
সকল এন্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা এই অ্যাপ ডাউনলোড করে নিতে পারবেন গুগল প্লে স্টোর থেকে নিচের লিংকে গিয়ে। https://play.google.com/store/apps/details?id=com.apptitive.ramadan