• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন |

পত্রিকা বাতিলে জেলা প্রশাসকদের প্রস্তাব জানি না: তথ্যমন্ত্রী

Enuঢাকা : ‘পত্রিকা বাতিলের ক্ষমতা চেয়ে জেলা প্রশাসকদের প্রস্তাব সম্পর্কে কিছু জানেন না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বুধবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এ সময় মন্ত্রী বলেন, ‘জাতীয় সম্প্রচার নীতিমালা বেসরকারি কমিটি যেভাবে দিয়েছে তা আমরা তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইডে দিয়েছি, সভা সেমিনার ও জনগণের মতামত নেওয়া হয়েছে।’

ইনু বলেন, ‘সকলের মতামত নিয়ে এটি করা হয়েছে। মতামত নেওয়ার পরে তথ্য মন্ত্রণালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। জাতীয় সম্প্রচার নীতিমালা অনুমোদনের জন্য তথ্য মন্ত্রণালয় থেকে মন্ত্রিপরিষদ বিভোগে পাঠানো হয়েছে। এটি মন্ত্রিসভায় অনুমোদন হলেই কাজ শুরু করা হবে। নীতিমালার আলোকে কমিশন গঠন করা হবে। জাতীয় সম্প্রচার নীতিমালা বাস্তবায়নের জন্য আইন করা হবে। এ আইন করতে দুই থেকে তিন মাস সময় লাগবে।’

মন্ত্রী বলেন, ‘কমিশন গঠন হলে পত্র-পত্রিকাগুলো স্বাধীনভাবে কাজ করতে পারবে।’

জাতীয় সম্প্রচার কমিশন কি কি কাজ করবে এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘কমিশন সংবাদপত্রের রেজিস্ট্রেশন, ভালোমন্দ খবর প্রকাশ করলে সঙ্গে সাংবাদিকদের বেতন ভাতা বন্ধ বা সাংবাদিকরা পত্রিকার মালিকের বিরুদ্ধে অভিযোগ করলে সেগুলো দু’পক্ষের শুনানি করবে এবং বিষয়টি নিষ্পত্তি করবে।’

ইনু বলেন, ‘বিভিন্ন টেলিভিশন চ্যানেলে টকশোতে এমন কিছু কথা বলা, যা বিষয় বিবেচনা করে জরিমানা করতে পারবে কমিশন।’

মন্ত্রী বলেন, ‘বেসরকারি কমিটি অনলাইন নীতিমালা আমাদের মন্ত্রণালয়ে জমা দিয়েছে। এটা নিয়ে কাজ চলছে। অল্প দিনের মধ্যে এটি অনুমোদন করা হবে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘জাতীয় প্রেস কাউন্সিলকে শক্তিশালী করা হবে। এজন্য কিছু কিছু ধারা উপধারা পরিবর্তন করা হবে। এসব নিয়ে মন্ত্রণালয় কাজ করছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ