• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন |

সিরিয়ায় জিহাদে যোগ দিতে চেয়েছিলেন মার্কিন তরুণী

22আন্তর্জাতিক ডেস্ক: ইরাক-সিরিয়ায় যুদ্ধরত জিহাদিদের সহযোগিতা এবং তাদের কর্মকান্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এফবিআই ডানভার বিমানবন্দর থেকে ১৯ বছর বয়সী এক মার্কিন তরুণীকে গ্রেপ্তার করেছে।  তিনি একজন আমেরিকান মুসলিম এবং পেশায় সামরিক বাহিনীর নার্স। গত এপ্রিলে তিনি যখন বিমানবন্দরে বডিং পাসের চেষ্টা করেন ঠিক তখনই তাকে গ্রেপ্তার করা হয়।
শ্যানন মৌরিন কনলি নামের ওই তরুণী জানিয়েছে, তিনি আমেরিকান সেনাবাহিনীর প্রশিক্ষণ লব্ধ জ্ঞান দিয়ে মধ্যপ্রাচ্যের, বিশেষ করে সিরিয়ার স্বৈরশাসক বাশার আল –আসাদের বিরুদ্ধে যুদ্ধরতদের সাথে জিহাদ শুরু করতে চেয়েছিলেন। নিজ মাতৃভূমি আমেরিকার স্বার্থেও আঘাত হানতে চেয়েছিলেন শ্যানন।  শ্যানন একজন ধর্মান্তরিত মুসলিম। গত ৮ এপ্রিল ডানভার ইন্টারন্যাশনাল বিমানবন্দর থেকে তিনি গ্রেপ্তার হন। তিনি জানান, তার ইচ্ছা ছিলো মধ্যপ্রাচ্যে গিয়ে যুদ্ধ করার। আহত জিহাদিদের সেবা করার ইচ্ছাও ছিল তার।
তিনি আরো জানান, অনলাইনে তার সঙ্গে এক ব্যক্তির পরিচয় হয়, যিনি আল কায়েদার সঙ্গে সিরিয়া-ইরাকে ইসলামিক স্ট্রেট গঠনের জন্য যুদ্ধ করার আহ্বান জানান। শ্যানন তার বাবা মাকে তার ইচ্ছার কথা জানালে তারা নিষেধ করেন। গত এপ্রিলে এফবিআই তার ইচ্ছা সম্পর্কে জানতে পারে। এরপর এফবিআই এজেন্টরা ছদ্মবেশে তাকে জিহাদে যোগ দেয়া থেকে নিবৃত্ত করতে চেষ্টা করেন। কিন্তু শ্যানন ছিলেন নাছোড়বান্দা।  ওই তরুণীর বিরুদ্ধে আন্তজার্তিক সন্ত্রাসী সংগঠনকে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তার পাচ বছর পর্যন্ত কারাদণ্ড এবং আড়াই লাখ ডলার জরিমানা হতে পারে।  সূত্র: এপি, এএফপি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ