• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নৈশ কোচে মা’কে ফেলে পালিয়ে গেছে ছেলে

Meherpur Newsসিসিনিউজ: নিজের মা’কে ঢাকা থেকে মেহেরপুরগামী একটি নৈশ কোচের ভিতর ফেলে রেখে পালিয়ে গেছে ছেলে। অসহায় বুদ্ধি প্রতিবন্ধী এ নারী বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। শুক্রবার সকালে ঢাকা থেকে মেহেরপুরে আসা মেহেরপুর ডিলাক্স পরিবহণ থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় তিনি কথা বলতে পারছেন না। ফলে তার ঠিকানাও জানা যাচ্ছে না। তার ডান হাতটিও প্যারালাইজড।
মেহেরপুর ডিলাক্স পরিবহণের সুপারভাইজার আফসার আলী জানান, বৃহস্পতিবার রাতে ঢাকার গাবতলী বাস টার্মিনাল থেকে মেহেরপুরের উদ্দেশ্যে ছেড়ে আসার ঠিক আগ মুহুর্তে বৃদ্ধা মা’কে নিয়ে গাড়িতে ওঠে তার ছেলে ও ছেলের বউ। আরিচা ফেরিঘাটে পৌঁছালে মা’কে রেখে ছেলে ও ছেলের বউ গাড়ি থেকে নেমে যায়। ফেরিতে ঘাট পার হওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করলেও তারা আর ফিরে আসেনি। তাই অসহায় বৃদ্ধা মা’কে নিয়েই গাড়ি চলে আসে মেহেরপুর। আনুমানিক ৭০ বছর বয়সী বৃদ্ধাকে প্রথমে মেহেরপুর সদর থানায় নিলে সেখানে একটি জিডি এন্ট্রি করা হয়। এরপর তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরিচয় জানতে না পারায় হাসপাতাল কর্তপক্ষ পড়েছে বিপাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ