লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা থানা পুলিশ শনিবার দিবাগত রাতে নুরন্নবী (৫০) নামে এক জামায়াত নেতা কে আটক করেছে।
গ্রেপ্তারকৃত নুরন্নবী ওই উপজেলার সিংগীমারী গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে এবং সিংগীমারী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী ও জামায়াতের রোকন বলে জানাগছে।
পুলিশ সুত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে থানা পুলিশ তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে।
হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত র্ককর্তা (ওসি তদন্ত) শাহ সাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সরকারী কাজে বাঁধা দিয়ে হাতীবান্ধা থানার এসআই আনিসকে মারধর করার অভিযোগে গতবছর দায়ের করা দ্রুত বিচার আইনের মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী নুরন্নবী। গ্রেপ্তার এ নেতাকে রোববার দুপুরে কঠোর নিরাপত্তায় জেলহাজতে প্রেরন করা হয়েছে ।