• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন |
শিরোনাম :

সেমিফাইনালেই মাঠে আসছেন নেইমার!

Naymerখেলাধুলা ডেস্ক: দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত বিশ্বের সবচেয়ে বড় আসর ২০তম ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্ণামেন্টের সেমিফাইনালেই মাঠে আসছেন ইনজুরি আক্রান্ত ব্রাজিলিয়ান তারকা নেইমার। তিনি গোল দিতে অর্থাৎ খেলতে মাঠে নামতে না পারলেও জার্মানির বিপক্ষে সেমিফাইনালে নিজ দলের খেলার দর্শক হিসেবে থাকতে পারেন বলে জানিয়েছেন চিকিৎসক হোসে লুইজ রুনকো। তিনি বলেন, মঙ্গলবারের ম্যাচে দর্শক হিসেবে থাকতে পারেন নেইমার। তবে এটা নির্ভর করছে তার ব্যথার ওপর। যদি ব্যথা না থাকে, তিনি স্বস্তিবোধ করেন, তাহলে কোনো কিছুতেই নিষেধাজ্ঞা নেই বলেও জানান তিনি।
নেইমার ইতোমধ্যেই জাতীয় দলের ক্যাম্পও ছেড়ে গেছেন। হেলিকপ্টারে করে তাকে যখন রাজধানী রিও ডি জেনিরোতে নেয়া হচ্ছিল তখন এক হূদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। দলের ফিজিও জানান, পুরো সুস্থ হয়ে উঠতে তার অন্তত দেড় মাস সময় লাগতে পারে । এ সময়ের মধ্যেই দাঁড়াতে ও হাঁটতে পারবেন তিনি।
এর আগে কলম্বিয়ান ডিফেন্ডার ক্যামিলো জুনিগার হাঁটুর তীব্র আঘাতে মেরুদণ্ডের অস্থিসন্ধি ভেঙে গেছে ব্রাজিলিয় সেনসেশন নেইমারের। এর সাথে সাথে শেষ হয়ে গেছে তার বিশ্বকাপ অভিযানও। ফলে বড় ধাক্কা লেগেছে ব্রাজিলিয়দের বিশ্বকাপ স্বপ্নেও। তাকে হারিয়ে দেশব্যাপী শুরু হয়ে গেছে হাহাকার। তবে এক ভিডিও বার্তায় নেইমার বলেন, তার স্বপ্ন শেষ হয়ে যায়নি। নিজে খেলতে না পারলেও সে স্বপ্ন তার সতীর্থরাই পূরণ করবেন বলে আশাবাদী ২২ বছর বয়সী ব্রাজিলীয় এ ফরোয়ার্ড।
নেইমারের স্বপ্ন হচ্ছে- ব্রাজিলের হেক্সা অর্থাৎ ৬ষ্ঠ শিরোপা জয়। সে স্বপ্নপূরণের অভিযানে তিনি নিজে মাঠে নেই তো কী হয়েছে, সতীর্থরা তো আছেন! তাই নিরাশ হওয়ার কোনো কারণ দেখেন না জানিয়ে তিনি বলেন, এটা আমার জন্য কঠিন সময়। কী বলব, বুঝে উঠতে পারছি না। আমার স্বপ্ন এখনো শেষ হয়ে যায়নি। জীবন এগিয়ে যাবে। আমি নিশ্চিত, আমাদের চ্যাম্পিয়ান হওয়ার স্বপ্নটা পূরণের জন্য সবকিছুই করবে আমার সতীর্থরা।
অশ্রু সিক্ত কণ্ঠে তখন কথা বলেছেন নেইমার। ব্রাজিলীয় ফুটবল কনফেডারেশনের প্রকাশ করা ওই ভিডিওতে দেখা যায়, নেইমার বসে আছেন। সতীর্থরা বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ করবেন, এমন আশাবাদের পর নিজের আরেকটা স্বপ্নের কথা বলেন নেইমার। যেটা অন্য কারও পক্ষে পূরণ করে দেয়া সম্ভব নয়। যে ব্যাপারটা শুধুই তার নিজের। তিনি বলেন, বিশ্বকাপ ফাইনালে খেলার স্বপ্নও ছিল আমার। এবার সেটা হচ্ছে না। তবে আমি নিশ্চিত, সব বাধা পেরিয়ে আমরা এগিয়ে যাব। আমরা চ্যাম্পিয়ান হয়েই উদযাপন করব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ