• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন |
শিরোনাম :

বিরামপুরে পায়খানার বিষাক্ত গ্যাসে পিতা-পুত্রের মৃত্যু

Deathদিনাজপুর প্রতিনিধি: গ্রামীণ কাঁচা পায়খানা থেকে মোবাইল ফোন তুলতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে পিতা ও পুত্রে মৃত্যু হয়েছে। রোববার রাতে বিরামপুর উপজেলার কুশ্যাখালী গ্রামে এ ঘটনা ঘটে।
বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলী জানান, রাত ৮টার দিকে ওই গ্রামের ইদ্রিস আলীর ছেলে আব্দুল মান্নান পায়খানা করলে গেলে পায়খানার কুপের মধ্যে তার মোবাইলটি ফোন পড়ে যায়। সে মোবাইল  ফোনটি তুলতে গেলে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে সজ্ঞা হারিয়ে পড়ে যায়। পরে ইদ্রিস আলী ছেলেকে উদ্ধার করতে পায়খানায় নামলে তিনিও গ্যাসে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই পিতা-পুত্রের মৃত্যু হয়।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ