• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন |

দিনাজপুরে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

Attohottaদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর শহরের নিউ টাউন এলাকা হতে শিল্পী (২০) নামে এক গৃহবধুর ঝুলন্ত উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে দিনাজপুর কোতয়ালী পুলিশ তার লাশ উদ্ধার করে।
নিহত শিল্পী দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথলজিষ্ট মেহেদী হাসান চঞ্চল’র স্ত্রী এবং নওগা জেলার আত্রাই উপজেলার তিলাভূদুরী গ্রামের শাহাদত হোসেন মল্লিক’র মেয়ে। সোমবার সকালে শিল্পীর পরিবারের লোকজন তার শয়ন কক্ষে লাশ দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন জড়ো। পড়ে পুলিশে খবর দিলে পুলিশ এসে ঘটনস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এদিকে শিল্পীর বাবা নওগাঁ শাহাদত হোসেন মল্লিক অভিযোগ করে বলেন, শিল্পীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পূর্ব হতেই তাদের স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। এ কারনে তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে।
দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এক ফাঁসিতে ঝুলে গৃহবধূ নিহত হওয়ার ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ