• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন |

জেবুন্নেসা হিরণের প্রার্থীতা কেন অযোগ্য নয়: হাইকোর্ট

Hironঢাকা : নির্বাচন পূর্ব অসদাচরণের দায়ে বরিশাল-৫ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য জেবুন্নেছা হিরণের প্রার্থীতা কেন অযোগ্য ঘোষণা করা হবে না- এ মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) এর প্রার্থী সাইফুল ইসলাম লিটনের দায়ের করা রিট আবেদনের শুনানি শেষে এ রুল জারি করা হয়।

একইসঙ্গে নির্বাচন পূর্ব অসদাচরণের দায়ে আরপিও অনুযায়ী ওই প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় নির্বাচন কমিশনের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না তাও জানতে চাওয়া হয়েছে।

রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ