• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন |

ওয়ার্ল্ড কোয়ালিটি কংগ্রেসের অ্যাওয়ার্ড পেলেন সবুর খান

sabur khanঢাকা: ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই)  সাবেক সভাপতি মো. সবুর খান কোয়ালিটি ও নেতৃত্বে অসামান্য অবদানের জন্য ওয়ার্ল্ড কোয়ালিটি কংগ্রেস কর্তৃক ‘গ্লোবাল অ্যাওয়ার্ডস ফর এক্সিলেন্স ইন কোয়ালিটি ম্যানেজমেন্ট অ্যান্ড লিডারশিপ’ পুরস্কারে ভূষিত হয়েছেন।

গত ২৮ জুন ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড কোয়ালিটি কংগ্রেস অ্যান্ড অ্যাওয়ার্ড সামিটে এ পুরস্কার প্রদান করা হয়।

গুনগত ব্যবস্থাপনা, নেতৃত্ব, বিজনেস প্রসেস ইমপ্রুভমেন্ট এবং বেঞ্চমার্কিং অব কোয়ালিটি প্র্যাকটিস সেরাদের সেরার স্বীকৃতি স্বরূপ এ পুরস্কার দেয়া হয়। পুরস্কার হিসেবে একটি ট্রফি ও সনদ দেয়া হয়।

সবুর খান ২০১৩ সালে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতির দায়িত্ব পালনকালে তার নেতৃত্বগুণ এবং দুই হাজার উদ্যোক্তা তৈরির প্রকল্প বাস্তবায়নে অসামান্য অবদানের জন্য তিনি এই পুরস্কারে ভূষিত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ