নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে নিষিদ্ধ ৪০ কেজি পিরানহা মাছ জব্দ করেছে মৎস্য বিভাগ। সোমবার সন্ধ্যায় জেলার ডিমলা উপজেলার খগাখড়িবাড়ী হাটে অভিযান চালিয়ে এই মাছ জব্দ করা হয়। এসময় ওই মাছ বাজার জাতকারী ব্যবসায়ী মাছ রেখে পালিয়ে যায় বলে জানান উপজেলা মৎস্য কর্মকর্তা।
ডিমলা উপজেলা মৎস্য কর্মকর্তা আলতাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পিরানহা মাছ মানবদেহে জন্য ক্ষতিকারক হওয়ায় সরকার এই মাছ চাষ বা উৎপাদন এবং বাজারজাত সম্পূর্ন নিষিদ্ধ করা হয়েছে। এর পরেও উপজেলার এই হাটের কিছু অসাধু ব্যবসায়ী এই মাছ বাজারজাত করে আসছিল। মাছ জব্দ করার পর এলাকাবাসীর উপস্থিতে কেরসিন তেল দিয়ে মাটিতে পুতে ফেলা হয়েছে।