• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

হিলিতে কোটি টাকার ভারতীয় যৌন উত্তেজক বড়ি জব্দ

Cp BGB-09.07হিলি প্রতিনিধি: দিনাজপুরের হিলি সীমান্তের মোল্লার বাজার এলাকা থেকে ভারতীয় বিপুল পরিমাণ যৌন উত্তেজক বড়ি, মাদক ও উন্নত মানের শাড়ী-কাপড় জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক কৃত পন্যের আনুমানিক মূল্য দুই কোটি ৭৫ লাখ ৯৬ হাজার টাকা।
জব্দকৃত এসব মালামালের মধ্যে রয়েছে, টার্গেটবড়ি-১৫৮৪০টি, সেনেগ্রাবড়ি-৩১৬৮০টি, ডেক্সিণ বড়ি-১৪০০০০টি, প্রাকটিনবড়ি-২২০০০০টি, সেটম্যাক্স-২৮৯৪টি, শাড়ী-৫০পিস এবং ফেন্সিডিল-১০০পিস।
বিজিবির হিলি চেকপোষ্ট ক্যাম্পের কোম্পানী কমান্ডার আব্দুল হামিদ জানান, সকাল সোয়া সাতটার দিকে চোরাবারবারীরা মোল্লার বাজার এলাকা দিয়ে ভারতীয় উক্ত জব্দ কৃত মালামাল গুলো নিয়ে যাওয়ার সময় বিজিবি তাদের ধাওয়া করে। এসময় চোরাকারবারীরা মালামালের কয়েকটি বস্তা ফেলে পালিয়ে যায়। চোরাচালান এ কাজের সাথে জড়িত কাউকে বিজিবির সদস্যরা আটক করতে পারে নাই। পরে সিজার লিষ্টের মাধ্যমে হিলি শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ