হিলি প্রতিনিধি: দিনাজপুরের হিলি সীমান্তের মোল্লার বাজার এলাকা থেকে ভারতীয় বিপুল পরিমাণ যৌন উত্তেজক বড়ি, মাদক ও উন্নত মানের শাড়ী-কাপড় জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক কৃত পন্যের আনুমানিক মূল্য দুই কোটি ৭৫ লাখ ৯৬ হাজার টাকা।
জব্দকৃত এসব মালামালের মধ্যে রয়েছে, টার্গেটবড়ি-১৫৮৪০টি, সেনেগ্রাবড়ি-৩১৬৮০টি, ডেক্সিণ বড়ি-১৪০০০০টি, প্রাকটিনবড়ি-২২০০০০টি, সেটম্যাক্স-২৮৯৪টি, শাড়ী-৫০পিস এবং ফেন্সিডিল-১০০পিস।
বিজিবির হিলি চেকপোষ্ট ক্যাম্পের কোম্পানী কমান্ডার আব্দুল হামিদ জানান, সকাল সোয়া সাতটার দিকে চোরাবারবারীরা মোল্লার বাজার এলাকা দিয়ে ভারতীয় উক্ত জব্দ কৃত মালামাল গুলো নিয়ে যাওয়ার সময় বিজিবি তাদের ধাওয়া করে। এসময় চোরাকারবারীরা মালামালের কয়েকটি বস্তা ফেলে পালিয়ে যায়। চোরাচালান এ কাজের সাথে জড়িত কাউকে বিজিবির সদস্যরা আটক করতে পারে নাই। পরে সিজার লিষ্টের মাধ্যমে হিলি শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে।