• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

অভিভাবকের কাছে ১৫ শিশুকে হস্তান্তর

Josohorযশোর : ভারত থেকে ফিরিয়ে আনা ২৫ শিশুর মধ্যে ১৫ জনকে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেলা মহিলা আইনজীবী সমিতি বুধবার বিকেলে তাদেরকে অভিভাবকদের হাতে তুলে দেয়।

গত ৮ জুলাই ২৫ জনকে বেনাপোল সীমান্ত দিয়ে বিএসএফ কর্তৃপক্ষ বিজিবির হাতে তুলে দেয়। বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে দুই থেকে তিন বছর আগে দেশের বিভিন্ন সীমান্ত পথ দিয়ে তাদেরকে ভারতে পাচার করা হয়েছিল। এদের মধ্যে কেউ কেউ স্বেচ্ছায় কাজের সন্ধানে ভারতে যাওয়ার সময় ধরা পড়ে বলে জানা গেছে।

জেলা মহিলা আইনজীবী সমিতির কো-অর্ডিনেটর এডভোকেট নাছিমা বেগম বলেন, প্রথম দফায় ১৫ জনকে অভিভাবকের হাতে তুলে দেওয়া হয়েছে। বাকি ১০ জনের অভিভাবকরা এখনো যোগাযোগ করেনি। বাকিদেরও অভিভাবকের হাতে তুলে দেওয়া হবে। এজন্য কোতোয়ালী থানায় জিডি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ