• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বাংলাহিলি বাজারে ভারতীয় শাড়ী জব্দ

BGB-12.07আকতার হোসেন বকুল, হিলি:  দিনাজপুরের বাংলাহিলি বাজারে অভিযান চালিয়ে ১ কোটি ৬২ লাখ টাকা মুল্যের ভারতীয় বিপুল পরিমাণ শাড়ী ও পোশাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার রাতে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে বাজারের ১৩টি দোকান থেকে এগুলি জব্দ করা হয়। এ অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন জয়পুরহাট ৩ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর নাসির ইমাম রুমি, হাকিমপুর উপজেলা র্নিবাহী অফিসার আজহারুল ইসলাম,হাকিমপুর পৌর মেয়র সাখাওয়াত হোসেন শিল্পী সহ বাজার কমিটির লোকজন।বাংলাহিলি বাজারে অভিযানে ভারতীয় এসব জব্দ কৃত পন্য গুলো পাওয়া যায় যথাক্রমে লাবণ্য ফেশান,মা বস্ত্রালয়,সৌখিন বস্ত্রালয়,পাবনা বস্ত্রালয়,চামেলী ফেশান এবং জননী বস্ত্রালয় উল্ল্যেখ যোগ্য। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে, শাড়ী ১৬৫৫পিস, থ্রিপিস ৮৮৬পিস, শার্টপিস ৩২পিস বেডশীট ৫২পিস, বেড কভার ১২পিস ও গালিচাপিস ৭৩পিস।
জয়পুরহাট-৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুর রাজ্জাক জানান, গতরাতে বাংলাহিলি বাজারের ১৩টি গার্মেন্টস দোকানে টাস্কফোর্সের মাধ্যমে অভিযান চালানো হয়। সেখান থেকে ভারতীয় এই মালামাল গুলি জব্দ করা হয়েছে। পরে সিজার লিষ্টের মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে পাঠানো হবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ