সিসি ডেস্ক: ২০১৪ বিশ্বকাপে নিজ দলের চোখ জুড়ানো পারফরমেন্সের ভুয়সি প্রশংসা করে কলম্বিয়ার গায়িকা সুপারস্টার শাকিরা বলেছেন, জেমস রদ্রিগেজ ও দলের খেলোয়াড়রা দেশকে গর্বিত করেছে।
এ টুর্নামেন্টের অন্যতম আবিস্কার আক্রমনাত্মক মিডফিল্ডার রদ্রিগেজ ছয় গোল করে কলম্বিয়াকে টুর্নামেন্টের কোয়ার্টারফাইনালে নিয়ে যান এবং সংগত কারণেই বিশ্বকাপে গোল্ডেন বুট জয় করেন।
শাকিরা বলেন, ‘আমরা যেভাবে মাথা উচু করে দাঁড়িয়েছি এবং খেলোয়াড়রা তাদের মেধা বিশ^বাসীকে দেখিয়েছে তাতে আমি আমার দেশের জন্য অত্যন্ত গর্বিত।’
‘পুরো টুর্নামেন্ট আমরা প্রধান্য বিস্তার করে এবং আমাদের মান প্রমাণ করে ফেয়ার প্লে পুরস্কার পাওয়ায় আমি গর্বিত।
‘রদ্রিগেজের মতো একজন প্রমাণ করেছেন তিনি কী দিয়ে তৈরি এবং পুরো টুর্নামেন্টের সবচেয়ে বড় তারকাদের মধ্যে একজনে পরিণত হয়েছেন।
‘বিশ^কাপ ইতিহাসে সম্ভবত আমাদের সেরা পারফরমেন্স দেখতে পেয়ে কলম্বিয়ান হিসেবে আমি গর্বিত।’