• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ছিনতাইকারীর পা কেটে বিচ্ছিন্ন

Jhenidah-Assoult-Photoff650-e1405444102672ঝিনাইদহ: ছিনতাইয়ের টাকা ভাগাভাগি নিয়ে মকিম গাজী (৩০) নামে এক চাঁদাবাজ ও  ছিনতাইকারীকে কুপিয়ে পা বিচ্ছিন্ন করেছে প্রতিপক্ষরা। এসময় কুপিয়ে দুহাত মারাত্মক জখম করেছে।

মঙ্গলবার রাত ৯ টার দিকে ঝিনাইদহ পৌর এলাকার কাঞ্চনপুরে এ ঘটনা ঘটে। পথচারীরা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে দেয়।

আহত মকিম গাজী ঝিনাইদহ শহরের ব্যাপারিপাড়ার আব্দুল হামিদের ছেলে।

স্থানীয়রা জানায়, ছিনতাইয়ের টাকা ভাগাভাগি নিয়ে রাত ৯ টার দিকে কাঞ্চনপুর এলাকায় মকিম গাজীকে প্রতিপক্ষরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শরীর থেকে বাম পা বিচ্ছিন্ন করে ফেলে। একই সঙ্গে ডান ও বাম হাতে কুপিয়ে জখম করা হয়।

পথচারীরা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন আজাদ জানান, ছিনতাই করা টাকা ভাগবাটোয়ারা নিয়ে এ ঘটনা ঘটতে পারে। মকিমের বিরুদ্ধে সদর থানায় একাধিক মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ