• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান ঢাবি শিক্ষার্থীদের

uniঢাকা : গাজায় বর্বর হামলার প্রতিবাদে ইসরায়েলি পণ্য পুড়িয়ে বর্জনের আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার দুপুর আড়াইটায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘ইয়ং প্যাট্রিটিয়টস’ এর ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে ঢাবি শিক্ষার্থীরা এ আহ্বান জানান। এতে কয়েক’শ শিক্ষার্থী অংশ নেয়।

ঢাবি শিক্ষার্থী রুহুল আমিন বলেন, ইসরায়েল বর্তমান বিশ্বে অশান্তি সৃষ্টির পাঁয়তারা করছে। তারা বিশ্ববাসীর অনুরোধ উপেক্ষা করে বারবার ফিলিস্তিনে হামলা চালিয়ে বেসামরিক লোক ও শিশুদের হত্যা করছে।  অতি শিগগিরই এ হামলা বন্ধ করতে হবে।

এসময় তিনি সকলকে ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানান।

এম এ লতিফ বলেন, ইসরায়েল যদি এ হামলা বন্ধ না করে তাহলে অচিরেই আমরা ঢাকাস্থ জাতিসংঘের  কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করবো।

সমাবেশ শেষে শিক্ষার্থীরা সেখানে কয়েকটি ইসরায়েলি পণ্য আগুনে পাড়ান এবং সবাইকে এসব পণ্য বর্জনের আহ্বান জানান। তারা বলেন, ইসরাইলের অর্থনৈতিক শক্তিতে আঘাত হানতে হলে মুসলিম বিশ্বকে আগে ইহুদিদের পণ্য বর্জন করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ