• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন |
শিরোনাম :

রাজশাহীতে মাদক ব্যবসায়ীর ঘরে সুড়ঙ্গের সন্ধান

Rajsahiরাজশাহী: রাজশাহী মহানগরীর শেখের চক এলাকায় মাদক বিরোধী  অভিযান নেমে জিল্লুর রহমানের বাড়িতে সুড়ঙ্গের সন্ধান পেয়েছে পুলিশ। বুধবার দুপুরে পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে মাদক রাখার সুড়ঙ্গ থেকে দেশীয় বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করেছে। এসময় তিনজনকে আটক করেছে পুলিশ।  আটককৃতরা হলেন, শেখের চক এলাকার জিল্লুর রহমানের দুই ছেলে ডলার ও রাশেদ এবং সাধুর মোড় এলাকার আরিফুল ইসলাম।
বোয়ালিয়া মডেল থানার উপ-পরিদর্শ (এসআই) আবুল বাশার সাংবাদিকদের জানান, শেখের চক এলাকার ওই বাড়িটিতে জিল্লুর রহমানের দুই ছেলে মাদকের আসর বসাতো এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে ওই বাড়িটি তিন কক্ষের ২টি কক্ষে ও বাথরুমে তিনটি সুড়ঙ্গ পাওয়া গেছে। টাইলস বিছানো মেঝের নিচে ড্রাম দিয়ে সুড়ঙ্গগুলো তৈরি করা হয়েছে। খোলা টাইলস তুললেই সুড়ঙ্গে মুখ পাওয়া যাবে। সুড়ঙ্গগুলো এমন নিখুঁতভাবে বানানো হয়েছে যে, বাইরে থেকে দেখে কেউ টেরই পাবে না।
তিনি আরো বলেন, আটককৃতরা শেখের চক এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং খুবই ধুরন্ধর প্রকৃতির। অভিযানে সুড়ঙ্গগুলোর সন্ধান মিললেও কোনো মাদকদ্রব্য পাওয়া যায় নি। তবে বেশ কিছু দেশীয় অস্ত্র পাওয়া যায়। এছাড়াও বাড়ির পাশে পদ্মা নদীর তীর ঘেঁষে তৈরি তাদের একটি ক্লাবঘরে অভিযান চালানো হয়। সেখানেও কিছু পাওয়া যায় নি। তবে ক্লাব থেকে তিনটি বিদেশি কুকুর উদ্ধার করা হয়েছে। আটককৃতদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ