• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জামায়াত নেতা শামসুল ইসলাম ফের গ্রেফতার

Shamsul-Islamঢাকা: নাশকতা-ভাঙচুরের মামলায় হাই কোর্টের জামিনে মুক্তি পাওয়ার পর চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আমির আ ন ম শামসুল ইসলামকে কারাফটকেই আবার গ্রেফতার করেছে পুলিশ।
কারা কর্তৃপক্ষ জানায়, হরতাল-অবরোধে হামলা, নাশকতা ও ভাঙচুরের অভিযোগে কয়েকটি মামলায় উচ্চ আদালতের জামিনের নথি হাতে পাওয়ার পর বুধবার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে শামসুল ইসলামকে মুক্তি দেয়া হয়। এর পরপরই লোহাগাড়া থানার দুটি মামলায় কারা ফটক থেকে তাকে গ্রেফতার করে চট্টগ্রাম জেলা পুলিশ।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত সুপার দক্ষিণ মোস্তাফিজুর রহমান জানান, লোহাগাড়ায় একটি পুলিশ ক্যাম্পে হামলা ও ভাঙচুর, নাশকতা এবং পেট্রল পাম্পে আগুন দেয়ার অভিযোগে দুটি মামলায় এই জামায়ত নেতাকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, গত ১২ মে চট্টগ্রামের সিরাজ উদ দৌল্লাহ সড়ক সংলগ্ন দেওয়ানজী পুকুর লেইন এলাকায় নগর জামায়াতের কার্যালয় থেকে শামসুল ইসলামসহ ২১ জনকে গ্রেফতার করে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ