• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন |

নীলফামারীতে অস্ত্র মামলার আসামী গ্রেফতার

Arrest-2নীলফামারী প্রতিনিধি: অস্ত্র মামলায় নীলফামারীর ডোমারে আবু কালাম ওরফে জমদ্দি(৩৮) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের বউ বাজার থেকে তাকে গ্রেফতার করে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা।
গ্রেফতার জমদ্দি ভোগডাবুড়ি ইউনিয়নের নুরুল হকের ছেলে। পুলিশ জানায়, দিনাজপুর জেলার পার্বতীপুর থানার অস্ত্র মামলার পলাতক আসামি ছিলো সে। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার আদালতের মাধ্যমে গ্রেফতার জমদ্দিকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন ডোমার উপজেলার চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের তদন্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম।
তিনি জানান, তার বিরুদ্ধে সস্ত্রাস, ছিনতাই, জমি দখল, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধে মামলা রয়েছে নীলফামারীর ডোমার ছাড়াও বিভিন্ন থানায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ