• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন |

এসআই জাহিদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

si-jahidঢাকা: মিরপুরে ঝুট ব্যবসায়ী মাহবুবুর রহমান সুজন হত্যা মামলায় গ্রেফতারকৃত এসআই জাহিদুর রহমান জাহিদ ও পুলিশের সোর্স নাসিমের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার মাহবুবুর রহমানের আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করা হলে তিনি ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এরআগে বুধবার এসআই জাহিদকে গ্রেফতার দেখানো হয়। এরপর বৃহস্পতিবার মিরপুর থানার এসআই রফিকুল ইসলাম খান বাদী হয়ে ৩০২/৩৪ ধারায় এ মামলা দায়ের করেন। মামলা নং ৪৮। এ মামলায় আটজনকে আসামি করা হয়েছে।
আসামিরা হলেন- এসআই জাহিদুর রহমান খান, এএসআই রাজকুমার, কনস্টেবল আনোয়ার, রাশেদুল, পুলিশ সোর্স নাসির, পলাশ, ফয়সাল এবং  খোকন।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন আহমেদ জানান, বৃহস্পতিবার সকালে মামলাটি দায়ের করা হয়। মামলাটি তদন্তের জন্য মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত ১২ জুলাই দিবাগত রাতে শাহআলী এলাকার ঝুট ব্যবসায়ী মাহাবুবুর রহমান সুজনকে মিরপুর থানার এসআই জাহিদ ধানমন্ডির শংকরের বাসা থেকে মিরপুর থানায় ধরে নিয়ে যায়। সেখানে সুজনের স্ত্রী-কন্যার সামনেই ব্যাপক নির্যাতন করা হয়। একপর্যায়ে সুজনের মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ