সিসিনিউজ: রংপুর অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনের (রনপা) ইফতার ও দোয়া মাহফিল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। নগরীর নিউ পিয়াসী চাইনিজ রেস্টুরেন্টে ইফতার মাহফিলে রনপা’র আহ্বায়ক আব্দুল হান্নান আকন্দ, সদস্য সচিব আল এনায়েত করিম রনি, নীতিনির্ধারনী কমিটির সভাপতি তাজিদুল ইসলাম লাল, সদস্য সচিব এস এন আকাশ, প্রথম খবরের স্টাফ রিপোর্টার এম আর মিজান প্রমূখ উপস্থিত ছিলেন। ইফতার পূর্বে দেশ ও জাতীর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।